প্রথমবার অমিতাভ-ইমরান হাশমি

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ০৩:২৮ পিএম

প্রথমবারের মতো এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি। ছবিটি পরিচালনা করবেন রুমি জাফেরি। প্রযোজনা করছেন পেয়ার কা পঞ্চনামা টু, সরকার থ্রি, সত্যমেভ জয়তে ও টোটাল ধামালের লগ্নিকারক আনন্দ পন্ডিত।

ফিল্মফেয়ার জানায়, টুইট বার্তায় খবরটি নিশ্চিত করেছেন বিগ বি। দীর্ঘদিন আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হতে যাচ্ছে বলে উল্লেখ করেন। সিনেমাটি মুক্তি পাবে ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি।

অমিতাভের সঙ্গে পর্দা ভাগাভাগি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ইমরান। সেই কথা জানালেন টুইট বার্তায়।

ছবিটির নাম ‘খেল’। প্রথম লটের শুটিং শুরু হবে ১০ মে। শোনা যাচ্ছে, থ্রিলার ধাঁচের গল্পে বিচারকের ভূমিকায় থাকছেন অমিতাভ।

এর আগে রুমি জাফেরির পরিচালনায় ‘গড তুসি গ্রেট হো’ সিনেমায় অভিনয় করেন অমিতাভ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত