জোভান শখের গোয়েন্দা। অন্যদিকে নিজের পাতানো প্রেম ভাঙতে গোয়েন্দা জোভান ও ফয়সালের দ্বারস্থ হন টয়া। এরপর ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। এমনকি একপর্যায়ে টয়ার জন্য জোভানকে বন্দী হয়ে সেদ্ধ আলু পর্যন্ত খেতে হয়! ভরপুর হাসির এই নাটকটি নাগরিক টিভিতে প্রচারের পর সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে ১৩ এপ্রিল রাত ১০ টায়।
শিউলী আক্তারের প্রযোজনায় নাটকটি ফ্যাক্টর থ্রি সলিউশনের তত্বাবধানে নির্মিত নাটকটির চিত্রগ্রহণ করেছেন সানি খান, সম্পাদনা করেছেন মোহাম্মদ মাহিন।
ফারহান আহমেদ জোভান বলেন, ‘কাজটি অনেক এনজয় করেছি। কাজ করার সময়ই অনেক মজা হয়েছে। প্রচুর হেসেছি। দর্শকরা প্রচুর মজা পাবে।’
অন্যদিকে টয়া বলেন, ‘মোহন আহমেদের সঙ্গে অল্পদিনে বেশ ক’টি কাজ করে ফেলেছি। তবে এই কাজটি একেবারেই আলাদা। কারণ এটি কমেডি ঘরানার। দর্শকদের জন্য এই নাটকে প্রচুর মজা আছে।’
রণক ইকরামের রচনা ও মোহন আহমেদের পরিচালনায় ‘ডিটেকটিভ লাভ’ নাটকটিতে আরও অভিনয় করেছেন মনিরুল ইসলাম, ফয়সাল, আফরিন মীম, তুষার প্রমুখ। ১৩ এপ্রিল রাত ৯ টায় নাগরিক টিভিতে প্রচারিত হবে নাটকটি।
