আলিয়াকে অপমান!

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১২:৫৩ এএম

ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে খুবই ভালো অবস্থানে রয়েছেন আলিয়া ভাট। একের পর হিট সিনেমার পাশাপাশি চুক্তিবদ্ধ হচ্ছেন একের পর এক বড় বাজেটের মুভিতেও। তবে তারকাদের জীবন হলে যা হয়, অহেতুক বিপাকে পড়তে হয় তাদের। এই যেমন ১৭ এপ্রিল মুক্তি পেতে যাওয়া তারকাবহুল সিনেমা ‘কলঙ্ক’-এর প্রচারের জন্য দ্যা কাপিল শর্মা শোতে হাজির হয়েছিলেন আলিয়াসহ এই সিনেমার অন্য তিন অভিনয়শিল্পী বরুন ধাওয়ান, আদিত্য রয় কাপুর ও সোনাক্ষী সিনহা। সেখানেই তাকে অপমানিত হতে হলো!

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে, শোয়ের খ্যাতিমান কমেডিয়ান কিকু শারদা আলিয়াকে অপমান করেছেন। কিকুর কিছু কৌতুকে মনঃক্ষুণœ হয়েছেন আলিয়া। শোয়ের বেশকিছু রসিকতা নাকি অভিনেত্রীর অবাঞ্ছিত, অপ্রয়োজনীয় এবং অপমানজনক মনে হয়েছে।

শো চলাকালে কিকু অভিনেত্রীকে জিজ্ঞাসা করেন, ‘স্কুটার কীভাবে স্টার্ট দেওয়া হয়?’ আলিয়ার উত্তর ঠিকঠাক না পেয়ে কিকু নিজেই দিয়ে দেন উত্তরটা, ‘ভাট, ভাট, ভাট।’ এরপর তিনি আলিয়ার দিকে প্রশ্ন রাখেন, ‘আচ্ছা, আপনার বাবা মহেশ ভাট কি কনস্ট্রাকশনের ব্যবসা করেন?’ উত্তরে আলিয়া ‘না’ বলায় কিকু প্রশ্ন করেন, ‘তাহলে তিনি এরকম ফুটপাত, সড়ক শিরোনামের সিনেমা কেন বানান?’ আর তাই আলিয়ার রোষানলে পড়েছেন কপিলের শোয়ের অন্যতম সদস্য কিকু শারদা।

এদিকে অযথাই বলিউডের শক্তিমান অভিনেত্রী কঙ্গনা রানৌত আলিয়া ভাটকে একের পর এক অপমানসূচক কথা বলে আসছেন। কিছুদিন আগে তিনি বিদ্রƒপ করে বলেন, ‘আলিয়া কীভাবে ইয়াং স্টার হতে পারে! তার বয়স ২৭, এই বয়সে আমার মায়ের তিনটি বাচ্চা ছিল।’ ঠিক তার কিছুদিন আগেই তিনি বলেন, ‘আলিয়া ভাট তো করন জোহরের কাঠের পুতুল। করনের অনুমতির বাইরে সে একটি কথাও বলতে পারে না। সে যতই সফল অভিনেত্রী হোক না কেন, তার যদি নিজের পছন্দমতো কথা বলার অধিকার না থাকে তাহলে তাকে সফল বলা যায় না।’

শুধু তাই নয়, গতকাল একটি অনলাইন জরিপের পুরস্কার নিতে গিয়ে কঙ্গনা ফের আলিয়াকে অপমান করেন। আর সেই অপমান পুরনো সবকিছুকে ছাড়িয়ে গেছে। কঙ্গনাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, ‘আপনি আলিয়াকে (গাল্লি বয় সিনেমার অভিনয়) পেছনে ফেলে সেরা অভিনেত্রী হয়েছেন (মনিকর্নিকা সিনেমার জন্য)। কেমন অনুভূতি আপনার? এ প্রশ্নের জবাবে সবাইকে অবাক করে কঙ্গনা বলেন, ‘আমি খুবই হতাশ! আপনারা কীভাবে আলিয়ার গাল্লি বয়ের সঙ্গে আমার তুলনা করেন? এ সিনেমায় তার তেমন কোনো অভিনয়ই হয়নি। সেই মুখফোড় মেয়ের চরিত্র। বলিউড বরাবরই মুখফোড় চরিত্রকে নারীবাদী বলে আখ্যা দিয়ে আসছে। মিডিয়ারও তারকা সন্তানদের প্রতি দুর্বলতা কমানো উচিত! আমার সঙ্গে আলিয়ার তুলনাই হয় না!’

তবে কঙ্গনার এই মন্তব্যে আলিয়া এখনো কিছু বলেননি। কিন্তু মিডিয়া ও আলিয়া ভক্তরা কঙ্গনার ব্যাপক সমালোচনা করছে এ নিয়ে। কারণ আলিয়া বর্তমান সময়ে বলিউডের সবচেয়ে ভালো ও সফল অভিনেত্রীদের একজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত