পহেলা বৈশাখ ঘিরে সর্বোচ্চ সতর্কতায় র‌্যাব

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০২:৪৭ এএম

পহেলা বৈশাখ উৎসব ঘিরে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে র‌্যাব। রাজধানীসহ সারা দেশের বড় বড় ভেন্যু ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। গতকাল রাজধানীর রমনা বটমূলে নিরাপত্তামূলক মহড়া শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র‌্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ‘পহেলা বৈশাখের নিরাপত্তায় এরই মধ্যে র‌্যাব মোতায়েন করা হয়েছে। শনিবার মধ্যরাত থেকে আরও মোতায়েন করা হবে। অনুষ্ঠান শুরুর আগে ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট ভেন্যু সুইপিংয়ের কাজ করবে। সার্বক্ষণিকভাবে রাবের ভেহিক্যাল প্যাট্রল ও  মোটারসাইকেল প্যাট্রল দায়িত্ব পালন করবে। রাবের কন্ট্রোল রুমের মাধ্যমে নিরাপত্তার বিষয়টি সমন্বয়ের পাশাপাশি সিসিটিভি মনিটরিং সিস্টেমে সার্বক্ষণিক নজরদারি করা হবে। এ ছাড়া তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে। জরুরি প্রয়োজনে রাবের মেডিকেল টিমও দায়িত্ব পালন করবে।

কর্নেল জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘রাজধানীসহ সারা দেশের বিভিন্ন ভেন্যু ঘিরে সাদা পোশাক ও  ইউনিফরমে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। নির্দিষ্ট কোনো ইন্ডিকেটর না থাকলেও র‌্যাবের সদস্যরা যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন শুরু করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত