আমার ছেলে পিএসজি ছাড়বে না: নেইমারের বাবা

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০৯:০৬ এএম

সংবাদ মাধ্যমে খবর, পিএসজি ছাড়তে পারেন সময়ের অন্যতম সেরা ফুটবলার নেইমার। কিন্তু এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের বাবা। জানিয়েছেন, পিএসজিতেই থাকবে তার ছেলে।

অনেক দিন ধরেই গুঞ্জন, পিএসজি ছেড়ে স্পেনে ফিরে আসতে পারেন নেইমার। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের ব্যাপারে রিয়াল মাদ্রিদ বিভিন্ন সময় আগ্রহ প্রকাশ করেছে। নেইমার আবার বার্সেলোনাতেই ফিরে আসতে পারেন বলেও খবর প্রকাশিত হয়েছে বেশ কয়েকবার।

এ ব্যাপারে নেইমারের বাবা বলেন, “নেইমারের পিএসজিতে থাকার আকাঙ্ক্ষা দুই বছর আগেই দেখা গেছে। তাই সমর্থকরাও আরামে ঘুমাতে পারেন।”

“এই মুহূর্তে পিএসজি ছাড়ার ইচ্ছা নেই নেইমারের। সে এখানেই থাকতে চায়। ক্লাবকে লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগসহ অন্যান্য শিরোপা জেতাতে সহযোগিতা করতে চায়।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত