টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের উপজেলার আদাবাড়ি এলাকাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকার মোকলেসের ছেলে সাত্তার (১৭) এবং দুলালের ছেলে সেলিম (১৮)।
সাত্তার একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং সেলিম এসএসসি পরীক্ষা দিয়েছে।
পুলিশ এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহতরা এলেঙ্গা থেকে মোটরসাইকেলে ভূঞাপুরের দিকে যাচ্ছিল। পথে আদাবাড়ি মোড়ে পৌঁছালে ইটের ভাটার একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে। তারা দুজনই নববর্ষ উপলক্ষে বেড়াতে যাচ্ছিল।
কালিহাতীর থানার ওসি মীর মোশারফ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন।
