পৃথিবীর বিরল প্রজাতির এক কচ্ছপ মারা গেছে। চীনে এই প্রজাতির আর মাত্র তিনটি কচ্ছপ বেঁচে আছে।
বিবিসি জানায়, চীনের দক্ষিণাঞ্চলে সুঝু চিড়িয়াখানায় রাফেতু সোইনহোয়েই নামে মারা যায় এ নারী কচ্ছপটি।
৯০ বছর বয়সী রাফেতুকে কৃত্রিম প্রক্রিয়ায় চারবার বাঁচিয়ে রাখতে চেষ্টা চালান বিশেষজ্ঞরা। কিন্তু পঞ্চমবারের মাথায় এটি মারা যায়।
শারীরিক জটিলতা দেখা যাওয়ায় চিকিৎসকেরা এটির দেহে অস্ত্রোপচার চালান। এতে এটির স্বাস্থ্য ভালো হয়ে উঠে। কিন্তু পরদিন তার শরীরের আবার অবনতি ঘটে।
তার মৃত্যু নিয়ে তদন্ত চলছে। ভবিষ্যতে গবেষণার জন্য তার ওভারিয়ান টিস্যু সংরক্ষণ করা হয়েছে।
নিউইয়র্ক টাইমস জানায়, চীনের প্রধানতম ইয়াগঝির নদীর এই কচ্ছপকে সবচেয়ে বড় মিঠাপানির কচ্ছপ বলা হয়ে থাকে।
জনসংখ্যা বৃদ্ধি, দূষণ, শিকার এবং বাঁধ ও উন্নয়ন কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাবে ৯০ দশকের শেষের দিকে এটির প্রায় বিলুপ্তি ঘটে।
প্রায় ছয় বছর ধরে নারী কচ্ছপটি থেকে প্রজনন ঘটানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হন গবেষকরা।
