কর্মশালার উদ্বোধনে বাণিজ্যসচিব

বিশ্বের সঙ্গে তাল মেলাতে দক্ষতা বাড়াতে হবে

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১২:৪৯ এএম

উন্নয়নশীল দেশ হওয়ার চ্যালেঞ্জ মোকাবিলা ও বিশ্ববাণিজ্যে প্রতিযোগিতায় উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে হলে দক্ষতা বাড়াতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যসচিব মো. মফিজুল ইসলাম। বাণিজ্য বাড়াতে অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ও আধুনিক প্রযুক্তিতে দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ট্রেড অ্যান্ড ডব্লিউটিও : অ্যা স্পেশাল কোর্স ফর জার্নালিস্ট ফর প্রিন্ট মিডিয়া’ শীর্ষক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা ২০২৪ সালে নি¤œ আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হব। আর বর্তমানে এলডিসিভুক্ত দেশের আওতায় যে সুবিধা পাচ্ছি তা ২০২৭ সালের পর পাওয়া যাবে না। এই চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে।’ বাণিজ্য সচিব বলেন, ‘বর্তমানে উন্নত বিশ্ব ম্যানুফ্যাকচারিং ও ক্ষুদ্র শিল্পে যাচ্ছে না। এ ক্ষেত্রে তারা বাংলাদেশকে বেছে নিয়েছে। ফলে বাংলাদেশ একটি ডাম্পিং স্টেশনে পরিণত হচ্ছে। এখন থেকেই এ বিষয়ে সচেতন হতে হবে। এ জন্য আমাদের অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়াতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন সেন্টার ফর মাইক্রোফাইনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী, ডব্লিউটিও সেলের পরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফিজুর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত