ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যশোদাবেনের বিয়ে হয় ১৯৬৩ সালে। তখন যশোদাবেনের বয়স ১২ বছর। ১৯৬৮ সাল থেকে প্রথা মেনে এই দম্পতি সংসার শুরু করেছিলেন। কিন্তু সেই সংসার বেশি দিন টেনেনি। সংসার ছেড়ে চলে যান মোদি।
কিন্তু এখনো যশোদাবেন মোদির সঙ্গে সংসারের স্বপ্ন দেখেন। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যশোদাবেনের সঙ্গে কলকাতা থেকে দেখা করতে যান একজন সাংবাদিক। কিন্তু সেই সাংবাদিককে পুলিশের ব্যাপক জেরার মুখে পড়তে হয় যশোদাবেনের সঙ্গে দেখা করায়। ওই সাংবাদিক যেন তার সঙ্গে কথা বলতে না পারেন সে জন্য বারবার ওই সাংবাদিককে চলে যেতে বলে গুজরাট পুলিশ।
কয়দিন আগেই যশোদাবেন কলকাতায় গিয়েছিলেন কোনো একটা মন্দিরে পূজা দিতে। সাংবাদিক যশোদাবেনকে জিজ্ঞেস করেন, ‘আপনি কি নিয়মিত মন্দিরে যান?’ এর উত্তরে যশোদাবেন বলেন, ‘হ্যাঁ ওটাই তো জীবনে আছে। ভাগবানকে ডাকি মনপ্রাণ দিয়ে।’ এরপর ওই সাংবাদিক জিজ্ঞেস করলেন, ‘কী বলেন ভগবানকে?’ উত্তরে যশোদাবেন বলেন, ‘সবই ওর জন্য’।
কিন্তু এই ‘ওর জন্য’ ব্যক্তিটা কে অথবা পূজা কি মোদির জয় কামরা করেই দেন কি নাÑ সাংবাদিকের এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি যশোদাবেন পুলিশের জন্য। পুলিশ তড়িঘড়ি করে একপ্রকার জোর করেই ওই সাংবাদিককে বের করে দেন যশোদাবেনের ঘর থেকে। সাংবাদিকের পক্ষ নিয়ে যশোদাবেন কথা বললেও সেই কথা গ্রাহ্য করেনি পুলিশ। উল্টো সাংবাদিকের ছবি ও বিস্তারিত তথ্য নিয়ে যায় পুলিশ। সূত্র : আনন্দবাজার
