বিএনপির নির্বাচিতদের শপথ না নিতে সতর্ক করলেন মহাসচিব

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ০৪:৩৩ এএম

দলের সিদ্ধান্ত অমান্য করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা যাতে শপথ না নেন সে বিষয়ে সতর্ক করলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিজয়ী সংসদ সদস্যদের ডেকে সতর্ক করা হয়। দেশ রূপান্তরকে এ কথা নিশ্চিত করেছেন দলটির একাধিক নেতা।

বৈঠকে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, বগুড়া-৪ মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ হারুণ অর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ উবংয জঁঢ়ধহঃড়ৎআমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উকিল আব্দুস সাত্তার।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দেশ রূপান্তরকে বলেন, গত রবিবার দলের মহাসচিবের নেতৃত্বে তিনি ও স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসনকে দেখতে যান। সেখান থেকে ফিরে রাতে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেন গুলশান কার্যালয়ে। বৈঠকে শপথ না নেওয়ার বিষয়ে অটল থাকার সিদ্ধান্ত হয়। পরে বিষয়টি দলের নির্বাচিত সংসদ সদস্যদের জানানোর জন্য মহাসচিব মির্জা ফখরুলের ওপর দায়িত্ব দেওয়া হয়। তার অংশ হিসেবে গতকাল রাতে গুলশানে মহাসচিব নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করে স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানিয়ে দেন।

জানা গেছে, চেয়ারপারসনকে শপথ নেওয়ার বিষয়টি জানিয়ে তার মতামত চাওয়া হলে তিনি কোনো সিদ্ধান্ত দেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত