প্লেব্যাকের পর মিউজিক ভিডিওতে মিথিলা

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ০৯:৩২ পিএম

অনেক দিন থেকে গানের সঙ্গে সখ্য। এর মধ্যে প্লেব্যাকও করেছেন মৌসুমী মিথিলা। এম এস মুভিজের ‌'রাজকন্যা' ছবির দুটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এবার প্রকাশ পেয়েছে তার প্রথম মিউজিক ভিডিও। 'বনমালী' শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি কোরিওগ্রাফি ও ভিডিও পরিচালনাও করেছেন তিনি। গানটি দেখা যাচ্ছে এমএস মুভিজের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

মিথিলা বলেন, ‌'বর্তমান শ্রোতাদের কথা বিবেচনা করে গানটি করেছি। লিখেছেন সুদীপ কুমার দীপ। সংগীত করেছেন প্রমিত। আধুনিক প্যাটার্নের সঙ্গে ফোক মিক্স করে গানটি তৈরি হয়েছে। যারা এখন পর্যন্ত শুনেছেন সবার ভালো লেগেছে। আশা করি অন্যদেরও ভালো লাগবে।'

মৌসুমী মিথিলা নতুন আরও দুটি গানে কণ্ঠ দেবেন খুব শিগগির। 'তামাশা' ও 'ধোঁকাবাজ' শিরোনামের গান দুটি ব্যবহার হবে একটি শর্টফিল্মে। তা ছাড়া সামনে প্রতীক হাসান, আকাশ সেন ও মিলনের সঙ্গে তিনটি গান তৈরি হচ্ছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত