লটারি ভাগ্যে শিশুর রাজকপাল, গাড়ির পর মিলিয়ন ডলার

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১২:০৬ পিএম

তার নামে লটারি কিনলে ‘মিস’ নেই। সবচেয়ে দামি পুরস্কারটি যেন আগে থেকেই বরাদ্দ থাকে। ভারতের এই ‘একাদশে বৃহস্পতি’ খ্যাত শিশুকন্যা এবার ১ মিলিয়ন ডলারের জ্যাকপট জিতেছে।

এনডিটিভি জানিয়েছে, লটারিতে বছর ছয়েক আগে এলাইজা নামের এই মেয়েটি গাড়ি জিতেছিল।

এলাইজাদের আসল বাড়ি মুম্বাইয়ে। কিন্তু মা-বাবার সঙ্গে থাকে দুবাইতে।

দুবাইয়ের আন্তর্জাতিক বিমান বন্দরে এই লটারির আসর বসেছিল। সেখান থেকেই জয়ীদের নাম ঘোষণা করা হয়। এলাইজার বাবা জানান, ২০০৪ সাল থেকে দুবাই ডিউটি ফ্রিতে তারা অংশ নিয়ে আসছেন।

১৯৯৯ সালে আত্মপ্রকাশ করে দুবাই ডিউটি ফ্রি। তখন থেকেই ভারতীয়রা একাধিকবার এই লটারিতে জিতেছেন। সব মিলিয়ে এলাইজাকে নিয়ে ১৪০ জন ভারতীয় জ্যাকপট জিতলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত