বারবিকিউ করতে গিয়ে পাহাড় পুড়ে ছাই

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ০৬:৩৫ পিএম

পাহাড় বনে ঘুরতে গিয়ে বারবিকিউ পার্টি খুব সাধারণ ঘটনা বলা চলে। বারবিকিউ ছাড়া যেন ভ্রমণের স্বাদ পূর্ণ হয় না। এমনই এক পার্টি করতে গিয়ে পুড়ে গেছে বন।

বিবিসি জানায়, ইতালির কোমো অঞ্চলের এ ঘটনায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে জরিমানা করা হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে তাদের পরিশোধ করতে হবে ১১.৭ মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যা ৯৮ কোটি ৭১ হাজার টাকা।

গত বছরের ৩০ ডিসেম্বর ২২ বছর বয়সী ওই দুই যুবক পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। সেখানে তাদের একজনেরই দাদার মালিকানায় বাড়িতে তারা বারবিকিউ করেন। তাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং পুরো পাহাড়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে ৬৮৪০ বর্গমিটার এলাকা পুড়ে যায়।

image

অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতি হিসাব করে স্থানীয় কর্মকর্তারা এ ক্ষতিপূরণ নির্ধারণ করেন। তবে অভিযুক্তদের একজন বলছেন, অন্যায়ভাবে তাদের ওপর দোষ চাপানো হচ্ছে। 

স্থানীয় এক পত্রিকায় অভিযুক্ত শিক্ষার্থীদের একজন এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, আগুন ছড়িয়ে পড়ার একাধিক কারণ থাকতে পারে। আমাদের ওপর অন্যায়ভাবে দোষ চাপানো হয়েছে। আমরা এ ঘটনার মূল দায়ী না। আমরা বরং অগ্নি নির্বাপক দলকে খবর দিই এবং অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে নিজেরাই বেড়িয়ে পড়ি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত