ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার জা হতে চলেছেন আলোচিত সিরিয়াল 'গেম অব থ্রোনস' তারকা তারকা সোফি টার্নার।
প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসের মেজ ভাই জো জোনাসকে বিয়ে করতে চলেছেন সোফি টার্নার।
বিদেশের বেশ কিছু পত্রপত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে। বিয়ের তারিখ ঘোষণা করা না হলেও ব্রিটিশ অভিনেত্রী সোফি টার্নারকেই যে বিয়ে করতে চলেছেন জো জোনাস তা নিশ্চিত।
জানা গেছে, জোনাসরা মোট চার ভাই। বড় ভাই কেভিন, মেজো ভাই জো, নিক সেজো আর ছোট ভাই ফ্র্যাঙ্কি। কেভিন গায়িকা ড্য়ানিয়েলা জোনাসকে বিয়ে করেছেন। তারপর বিয়ে করেন নিক-প্রিয়াঙ্কা। এরপর জো-সোফি বিয়ের অপেক্ষায় আছেন।
‘গেম অব থ্রোনস’এ ‘সানসা স্টার্ক’ চরিত্রটি দিয়েই সোফির অভিনয় জীবন শুরু। তার বয়স ২৩।
সোমবার সানসা স্টার্কের ছবি প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন, 'গুডলাক সোফি, তুমি তো বস বেব!'
