উপজেলা পরিষদ নির্বাচন

মেঘনায় আ. লীগ প্রার্থী রতন শিকদার নির্বাচিত

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১১:৫৮ পিএম

চতুর্থ ধাপের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার মেঘনা উপজেলায় স্থগিত হওয়া দুটি কেন্দ্রের পুণঃনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুল্লা মিয়া রতন শিকদার নির্বাচিত হয়েছেন।

গত ৩১ মার্চ নির্বাচনে উপজেলার ৩৬টি কেন্দ্রের মধ্যে ৩৪টির ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী রতন শিকদার বিদ্রোহী প্রার্থী তাজুল ইসলামের চেয়ে ১৯শ ৩৭ ভোটে এগিয়ে ছিলেন।

স্থগিত হওয়া চন্দনপুর মনির আহমদ উচ্চ বিদ্যালয় ও বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে শান্তিপূর্ণ ভোটগ্রহণ। দু’টি কেন্দ্রে নৌকা এক হাজার এক’শ ৯৭ এবং স্বতন্ত্র আনারস এক হাজার সাত’শ ২৭ পান।

পুণঃনির্বাচনে ৩৬টি কেন্দ্রের ফলাফলে  আ. লীগ প্রার্থী সাইফুল্লা মিয়া রতন শিকদার নৌকা প্রতীকে ১৮ হাজার একশ ৩৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ষোল হাজার সাতশ ২৮ ভোট।

মেঘনা উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন এ ফলাফল নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত