বিসিএস ডিজিটাল এক্সপো শুরু আজ

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১২:১০ এএম

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) কুমিল্লা শাখার  উদ্যেগে আজ কুমিল্লা নিউমার্কেট আইটি পার্কে শুরু হচ্ছে কম্পিউটার মেলা বিসিএস ডিজিটাল এক্সপো। মেলা চলবে ২২ এপ্রিল পর্যন্ত।

মেলা উদ্বোধন করবেন টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। মেলা উপলক্ষে গতকাল আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘প্রযুক্তির উন্নয়নে এগোবে দেশ, ডিজিটাল যুগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে নিউ মার্কেটের পঞ্চম তলায় ৩০ হাজার বর্গফুটের একটি ফ্লোর নিয়ে এ কার্যক্রম উদ্বোধন করা হবে আজ। সভায় বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব মোশাররফ  হোসেন সুমন, মেলা কমিটির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন বুলবুল, মজিবুর রহমান মুকুল উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত