বিশ্বকাপ বাছাইয়ে লাওসকে পেল বাংলাদেশ

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১২:৩৩ এএম

সর্বশেষ ফিফা র‌্যাংকিং প্রকাশিত হওয়ার পর থেকেই রুদ্ধশ^াস অপেক্ষা ছিল গতকালের দিনটির জন্য। ফিফা র‌্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে তাদের অবস্থান ১৮৮-তে। আর এশিয়ার ৪৬টি দেশের মধ্যে ৪১তম। এতেই ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপের প্রাক বাছাই পর্বে খেলা নিশ্চিত হয়ে যায়। অপেক্ষাটা ছিল হোম অ্যান্ড অ্যাওয়ে প্লে-অফে কে হবে তাদের প্রতিপক্ষ। সেই অপেক্ষা ফুরিয়েছে। গতকাল মালয়েশিয়ায় এশিয়ার নিচু সারির ১২ দল নিয়ে অনুষ্ঠিত ড্রতে বাংলাদেশ পেয়েছে চেনা প্রতিপক্ষ লাওসকে। ফিফা র‌্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে থাকা লাওসের বিপক্ষে ৬ ও ১১ জুন মহা গুরুত্বপূর্ণ ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। লাওস বাধা টপকাতে পারলেই বাংলাদেশ প্রবেশ করবে মূল বাছাই পর্বে। যেখানে খেলবে এশিয়ার সেরা ৪০টি দেশ। তাতে বাংলাদেশ অন্তত আটটি ম্যাচ খেলার সুযোগ পাবে। আর যদি সেটা না হয় তবে ফের বাংলাদেশকে পড়তে হবে নির্বাসনে।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচ দুটিতে লাওসকে পাওয়ায় বাংলাদেশ খানিকটা স্বপ্নবাজ হতেই পারে। সর্বশেষ দেখায় লাওসকে ঘরের মাঠে হারিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। এর আগে ২০১৬ সালে এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে-অফে ভুটানের কাছে ৩-১ গোলে হেরে প্রায় ১৬ মাসের নির্বাসনে পড়তে হয় বাংলাদেশকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত