ভয়ংকর এক ক্রন্দনরত নারীর কাহিনি ‘দ্য কার্স অব লা লোরোনা’

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০৫:৫৪ পিএম

ভৌতিক সিনেমার ভক্তরা আবার নড়ে-চড়ে বসতে পারেন। ১৯ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ভৌতিক সিনেমা ‘দ্য কার্স অব লা লোরোনা’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি। মাইকেল কেভস পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন লিন্ডা কারডেলিনি, রেমন্ড ক্রুজ, প্যাট্রিসিয়া ভ্যালাসকেজসহ আরও অনেকে।

দক্ষিণ আমেরিকার লোককাহিনীতে লা লোরোনা এক ক্রন্দনরত মহিলা যে তার হারিয়ে যাওয়া সন্তানের জন্য কাঁদে। মেক্সিকো থেকে চিলি পর্যন্ত ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশে ভীতিকর এক বিষয় এটি। লা লোরোনা পানির কাছে থাকে আর তার হারিয়ে যাওয়া বাচ্চার জন্য কাঁদে। সে সেখানে আপনাকে শুধু ভয় দেখানোর জন্য থাকতে পারে বা আপনি যদি কলম্বিয়ায় থাকেন সে আপনাকে এক সেকেন্ডের জন্য তার বাচ্চা ধরতে বলতে পারে যেহেতু সে খুবই ক্লান্ত। আর তার পরে আপনি নিজে লা লোরোনা হিসাবে অভিশপ্ত হবেন যত দিন না কেউ এই বোঝা আপনার কাছ থেকে নেয়। কি করে তার বাচ্চা হারিয়ে গিয়েছিল তার গল্প একেক দেশে একেক রকম, কিন্তু বেশির ভাগ গল্পেই একই ধরনের কিছু বিষয় আছে। এক গল্পে আছে যে এক মহিলা তার থেকে ধনী পুরুষ বিয়ে করেছিল, উপেক্ষিত আর পরিত্যক্ত হওয়ার পর তার রাগ উপশম করতে চেয়েছিল বাচ্চাকে ডুবিয়ে মেরে ফেলে, আর পরে তার এই সিদ্ধান্তে অনুতপ্ত হয়েছিল। আর এক সংস্করণে একজন চঞ্চল তরুণীর কথা আছে যে তার বাচ্চাকে নদীর ধারে একটা পাথরে রেখে নাচ করতে যায় এই ভেবে যে ওখানে তার বাচ্চা নিরাপদ থাকবে, আর তার পর নদীর পানি বেড়ে তার বাচ্চাকে ভাসিয়ে নিয়ে যায়, আর তাই এই মহিলা নদীর কাছে থাকে আর সবাইকে জিজ্ঞাসা করে যে তারা তার বাচ্চাকে দেখেছে কিনা। এই লোককাহিনি অবলম্বনেই নির্মিত হয়েছে ‘দ্য কার্স অব লা লোরোনা’। এতে অ্যানা গার্সিয়া নামে এক মার্কিন সমাজকর্মী তার দুই সন্তানকে নিয়ে ভয়ংকর সব ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হতে দেখা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত