সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বেশ কয়েকটি গ্রুপকে নিষিদ্ধ করেছে। ভিন্ন মত অথবা পরিচয়ের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়ানোর অভিযোগের তাদের নিষিদ্ধ করা হয় বলে ফেসবুক বুধবার এক বিবৃতিতে জানায়।
এর মধ্যে রয়েছে ব্রিটিশ ন্যাশনাল পার্টি (বিএনপি)। এছাড়া উগ্র মতাবলম্বী কিছু গ্রুপকেও তারা নিষিদ্ধ করেছে।
যুক্তরাজ্যভিত্তিক বহুল পরিচিত চরম ডানপন্থী গ্রুপকে তারা নিষিদ্ধ করে বলে জানায়।
গ্রুপগুলোর মধ্যে রয়েছে ব্রিটেন ফার্স্ট, ইংলিশ ডিফেন্স লিগ ও বিএনপি। আরো কিছু গ্রুপকে নিষিদ্ধ করা হবে বলে জানা গেছে।
এসব গ্রুপের পক্ষে যারা মতামত দেবে এবং তাদের হয়ে কথা বলবে সেসব অ্যাকাউন্ট বা পেজ, গ্রুপকেও নিষিদ্ধ করা হবে।
ফেসবুক জানায়, প্রতিহিংসামূলক কার্যক্রম পরিচালনা অথবা সহিংসতা ও ঘৃণা ছড়ানোর অভিযোগের তাদের নিষিদ্ধ করা হয়।
বিবৃতিতে ফেসবুক আরো জানায়, ব্যক্তি অথবা সংগঠন যারা ঘৃণা ছড়াবে অথবা কাউকে তার পরিচয় বা অবস্থানের ভিত্তিতে আক্রমণের আহ্বান জানাবে তাদের জায়গা ফেসবুকে হবে না।
খবর ইন্ডিপেন্ডেন্ট ডট ইউকে
