চট্টগ্রামে বাণিজ্যসচিব

ভেজালমুক্ত পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করতে হবে

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১২:৩৬ এএম

সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানো অপরাধের পর্যায়ে পড়ে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. মফিজুল ইসলাম। তিনি বলেন, ‘রমজানে প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মজুদের হিসাব আমাদের আছে। সরকার এবার শক্ত অবস্থান নিয়েছে। ভেজালমুক্ত পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করতে হবে। এ ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।’

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মো. মফিজুল ইসলাম আরও বলেন, ‘ব্যবসায়ীদের জরিমানা করা উদ্দেশ্য নয়। তারা লাভ করুক, তবে তা সহনীয় পর্যায়ে থাকতে হবে। পণ্য মজুদ করে সিন্ডিকেট করা হলেই আইনের কঠোর প্রয়োগ করতে হয়।’ ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে হবে। তাই প্রয়োজনে আরও পণ্য আমদানির পরামর্শ দেন তিনি। এ ছাড়া সভায় রমজানে প্রতিদিন জেলা প্রশাসনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তাগিদ দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত