গাজীপুরে কলেজছাত্রী হত্যা

দায় স্বীকার করে গ্রেপ্তার রাজুর জবানবন্দি

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ০১:০৯ এএম

সিটি করপোরেশনের কোনাবাড়ীতে কলেজছাত্রী শারমিন আক্তার লিজা (১৮) হত্যায় গ্রেপ্তার মোস্তাকিম রহমান রাজু (১৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলামের আদালতে তিনি জবানবন্দি দেন।

এদিকে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোনাবাড়ী এলাকায় ক্যামব্রিজ কলেজ ও লিংকন মিলেনিয়াম কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। কোনাবাড়ী থানার ওসি এমদাদুল হক জানান, রাজু আদালতে লিজা হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই সাদিম আহম্মেদ সুজন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় তার সহযোগী শামীম (২০), হায়দার (২০), জুয়েল (১৯) ও রোমানকে (২০) আসামি করা হয়েছে। গত বুধবার কলেজছাত্রী লিজাকে ছুরিকাঘাত করে রাজু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত