লোকসভার দ্বিতীয় ধাপেও সহিংসতা ভোট ৬৬ শতাংশ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ০২:৪২ এএম

ভারতে চলমান সাত পর্যায়ের লোকসভা নির্বাচনের প্রথম ধাপে অন্ধ্রপ্রদেশে সংঘর্ষে দুজন নিহত হন। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ভোটেও সহিংসতার ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গ রাজ্যে, তবে এতে প্রাণহানি হয়নি। এ ধাপে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে ৬৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিপুলসংখ্যক ভোট পড়েছে পশ্চিমবঙ্গে।

দি ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানানো হয়, ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত একটি অঞ্চলের ৯৫টি আসনে গতকাল ভোট হয়। এর মধ্যে তামিলনাড়–র ৩৮, কর্নাটকের ১৪, মহারাষ্ট্রের ১০, উত্তর প্রদেশের ৮,

আসাম, বিহার ও ওডিশার পাঁচটি করে ১৫টি, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গের তিনটি করে ছয়টি, জম্মু-কাশ্মীরের দুটি, মনিপুর রাজ্যের একটি এবং কেন্দ্রশাসিত অঞ্চল পণ্ডিচেরির একটি আসনে ভোট হয়।

ভোট চলাকালে পশ্চিমবঙ্গের ইসলামপুরে সিপিএমের প্রার্থী মো. সেলিমের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) যান্ত্রিক ত্রুটির কারণে ওডিশার দাসপালা আসনের চারটি কেন্দ্রে পুনরায় ভোট হবে।

দ্বিতীয় ধাপে আসামে ৭৩.৩২, বিহারে ৫৮.১৪, ছত্তিশগড়ে ৬৮.৭০, জম্মু-কাশ্মীরে ৪৩.৩৭, কর্নাটকে ৬১.৮৪, মহারাষ্ট্রে ৫৭.২২, মনিপুরে ৭৪.৬৯, ওডিশায় ৫৭.৪১, পণ্ডিচেরিতে ৭৮, তামিলনাড়–তে ৬১.১২, উত্তর প্রদেশে ৫৮.১২ ও পশ্চিমবঙ্গে ৭৫.২৭ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

মহারাষ্ট্রের দুই গ্রামে ভোট বর্জন : মহারাষ্ট্র রাজ্যের ওসমানাবাদ জেলার দুই গ্রামে ভোট বর্জন করেন বাসিন্দারা। তাদের অভিযোগ, উন্নত সড়কের দাবি জানিয়েছিলেন তারা। কিন্তু সরকার সে দাবি পূরণ না করায় তারা ভোট দেননি।

বেঙ্গালুরুতে শতবর্ষী নারীর ভোট : বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরুর একটি আসনে ভোট দিয়েছেন ১০৭ বছর বয়সী নারী সালুমারাদা থিমাক্কা। তিনি পদ্মা অ্যাওয়ার্ডপ্রাপ্ত।

শত্রুঘ্নের স্ত্রীর মনোনয়নপত্র জমা : উত্তর প্রদেশের লক্ষেèৗ আসনে সমাজবাদী পার্টির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া শত্রুঘ্নে সিনহার স্ত্রী পুনম সিনহা। এ সময় তার সঙ্গে শত্রুঘ্নে ছাড়াও সমাজবাদী পার্টির নেতা ডিম্পল যাদব উপস্থিত ছিলেন। আসনটিতে পুনম লড়বেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি প্রার্থী রাজনাথ সিংয়ের সঙ্গে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত