ইমেইলের পর ফেসবুকের ইনস্টাগ্রাম কেলেঙ্কারি

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০১:৫৪ পিএম

ফেসবুকের অযাচিত কর্মকাণ্ড যেন কিছুতেই থামার নয়। ১৫ লাখ ফেসবুক ব্যবহারকারীর ইমেইল ঠিকানা নিজেদের ওয়েবসাইটে আপলোড করার পর ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের হুমকির মুখে ফেলেছে প্রতিষ্ঠানটি।

ফেসবুক জানিয়েছে, লাখ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারীর পাসওয়ার্ড নিজেদের সার্ভারে ‘রিডেবল ফরম্যাটে’ রেখেছে তারা!

ইনস্টাগ্রাম ফেসবুকেরই মালিকানাধীন প্রতিষ্ঠান। সম্প্রতি ফেসবুক তাদের আরও একটি সামাজিক যোগাযোগমাধ্যম ডিভাইস হোয়াটসঅ্যাপ নিয়েও বিপাকে আছে। কয়েক মাস বিরতি দিয়ে দিয়ে তাদের সার্ভারে সমস্যা দেখা দিচ্ছে।

এর আগে ফেসবুক জানায়, তাদের ওয়েবসাইটে ১৫ লাখ ব্যবহারকারীর ইমেইল ঠিকানা তাদের না জানিয়ে আপলোড করা হয়েছে। অবাক করার বিষয় হলো প্রতিষ্ঠানটি দাবি করছে এই ঘটনা তারা বুঝতেই পারেনি!

সিএনবিসি’র কাছে ফেসবুকের এক কর্মকর্তা এই অভিযোগ স্বীকার করেন। তিনি বলেন, ওই ইমেইলগুলো তৃতীয় পক্ষের কাছে যায়নি। ধীরে ধীরে সব ডিলিট করা হচ্ছে।

‘এই সমস্যা ইতিমধ্যে ধরা পড়েছে। যাদের মেইল আপলোড করা হয়েছে, তাদের নোটিফিকেশনের মাধ্যমে সতর্ক করা হচ্ছে। পুরো ঘটনাটি ঘটেছে আমাদের অজান্তে।’

ইনস্টাগ্রামের বিষয়ে এক ব্লগ পোস্টে ফেসবুক লিখেছে, ‘কত জনের পাসওয়ার্ড সার্ভারে আছে, সেটি হিসাবের চেষ্টা চলছে। সবাইকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। কারো পাসওয়ার্ড হয়রানির জন্য ব্যবহৃত হয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত