পান্ডিয়া-রাহুলকে ৪০ লাখ রুপি জরিমানা

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০৩:১৬ পিএম

টিভি টকশোতে নারীদের আপত্তিকর মন্তব্যের জন্য ৪০ লাখ রুপি জরিমানা গুণতে হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের দুই খেলোয়াড় হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলকে। ভারতের সুপ্রিমকোর্টের নিয়োগকৃত বিসিসিআইয়ের ন্যায়পাল ডিকে জৈন তাদেরকে এ শাস্তি দিয়েছেন।

নারীদের আপত্তিকর মন্তব্য করার কারণে এ দুই ক্রিকেটারের প্রত্যেককে ২০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ইউরো করে দিতে হবে দায়িত্ব পালন করতে গিয়ে দেশটির আধাসামরিক বাহিনীর প্রাণ দাঁড়ানো দশ সদস্যের পরিবারকে। বাকি ১০ লাখ ইউরো দিতে হবে অন্ধদের ক্রিকেট অ্যাসোসিয়েশনে। চার সপ্তাহের মধ্যেই জরিমানার অর্থ পরিশোধ করতে বলা হয়েছে পান্ডিয়া-রাহুলকে।

পান্ডিয়া এবং রাহুলের আর্থিক জরিমানা আরও বাড়তে পারতো। তবে শাস্তি ঘোষণার সময় মাথায় রাখা হয়েছে যে অস্ট্রেলিয়া সফর থেকে তাদের বাদ দেয়ার কারণে প্রায় ৩ লাখ রুপি ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। তাই জরিমানার অঙ্কটা খুব বেশি বাড়ানো হয়নি। এছাড়া দুজনই আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ায় অন্য কোনো শাস্তির ব্যাপারেও পদক্ষেপ নেয়া হয়নি।

গত জানুয়ারিতে ভারত দলের অস্ট্রেলিয়া সফরের সময় দেশের জনপ্রিয় একটি টেলিভিশন শো ‘কফি উইথ করণে’ নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে রোষের মুখে পড়েন পান্ডিয়া ও লোকেশ রাহুল।

এ ঘটনায় ক্রিকেট থেকে নির্বাসিত হতে হয় তাদের। পরে সাময়িক নিষেধাজ্ঞা তুলে আবারও তাদের ক্রিকেটে ফেরায় বিসিসিআই। কিন্তু তদন্ত চলার কথা ছিল। সেই অনুযায়ী ন্যায়পালের সামনে পান্ডিয়া-রাহুল। কৃতকর্মের জন্য ক্ষমা চান তারা।

জরিমানার মধ্য দিয়ে এ ঘটনার সমাপ্তি ঘটতে যাচ্ছে। বিশ্বকাপ খেলতেও কোনো বাধা রইল না পান্ডিয়া-রাহুলের সামনে। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপের ১৫ সদস্যের ভারত দলে জায়গা পেয়েছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত