স্ত্রীদের নিতে পারবেন না সরফরাজরা

আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১২:৪৫ এএম

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের সঙ্গে একটি টি-টোয়েন্টি এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজ শেষে আবারও প্রস্তুতি ম্যাচ খেলার মধ্য দিয়ে শুরু করবে বিশ্বকাপ যাত্রা। বলতে গেলে প্রায় তিন মাসের সফরে

থাকবে দলটি।  পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে পরিবারকে সঙ্গে নিয়ে যেতে পারবেন না ক্রিকেটাররা। বিশ্বকাপে খেলোয়াড়দের ওপর থাকে বাড়তি চাপ। সমর্থকরা আশা করেন বিশ্বকাপে তার দল এবং প্রিয় খেলোয়াড় ভালো করবে। পাকিস্তান বোর্ড মনে করে খেলোয়াড়দের মনোযোগ থাকতে হবে খেলায়। তাই এমন উদ্যোগ। তবে অন্য এক খবরে বলা হয়েছে ইংল্যান্ড সিরিজে পরিবারকে সঙ্গে রাখতে পারবে দলটি। পাকিস্তান বোর্ড না করলেও বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলের খেলোয়াড়রা অনুমতি পেয়েছে পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত