ইতিহাসে রোনালদো

আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ০১:১৯ এএম

প্রথমবার ইতালিয়ান লিগে খেলতে এসেই ইতিহাস লিখলেন ক্রিস্তিয়ানো রোনালদো। শনিবার ফিওরেন্সিনাকে হারিয়ে সিরি আ শিরোপা নিশ্চিত করে তার দল ইউভেন্তুস। তাতে প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপের শীর্ষ তিন লিগে শিরোপার কৃতিত্ব লেখা হয় রোনালদোর নামের পাশে।

রিয়াল মাদ্রিদ ছেড়ে এ মৌসুমের শুরুতেই ইউভেন্তুসে পাড়ি জমান রোনালদো। প্রথম বছরই জিতলেন লিগ শিরোপা। আর ইউভেন্তুস পেল টানা অষ্টম লিগ শিরোপা, সব মিলে তাদের সংখ্যাটা ৩৫।

ইংল্যান্ড, স্পেনের পর একমাত্র খেলোয়াড় হিসেবে ইতালিতেও লিগ শিরোপা জয়ের কৃতিত্ব এখন রোনালদোর। ইংল্যান্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনটি, স্পেনে রিয়াল মাদ্রিদের হয়ে দুটি লিগ শিরোপা জেতেন রোনালদো।

২০০৩ সালে ইউনাইটেডে পাড়ি দেন রোনালদো। ছিলেন ২০০৯ সাল পর্যন্ত। এরপর রিয়ালে পাড়ি দিয়ে ছিলেন ২০১৮ সাল পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত