কুমিল্লায় মির্জা ফখরুল

জোর করে বেশি দিন টিকতে পারবে না এ সরকার

আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ০৪:১৬ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া মুক্ত না হলে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব না। গতকাল শনিবার কুমিল্লা-১০ আসনের নোয়াগাঁও এলাকায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদানকালে তিনি এ কথা বলেন।

বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন, মামলা-হামলা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, জোর করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না এ সরকার। তিনি

 বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়ার জামিন বিলম্বিত করছে। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিনিময়ে একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিতদের শপথ গ্রহণের কথা শুধুমাত্র গুঞ্জন, এসব কথার কোনো ভিত্তি নেই। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবেদা রহমানের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এক দেশের আদালত আরেক দেশের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের নির্দেশনা দিলে তা বন্ধ হয় কি না আমার জানা নেই। কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় এক পথসভায় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের সব চেতনা ধ্বংস করে দিয়েছে। তারা গণতন্ত্রকে শেষ করে দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত