বিপিও সম্মেলন শুরু হচ্ছে আজ

আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ০৪:১৭ এএম

দেশীয় ও আন্তর্জাতিক বাজারে আউটসোর্সিং খাতের অবস্থান তুলে ধরতে আজ রবিবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সম্মেলন। সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় চতুর্থবারের মতো এ সম্মেলন উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। গত বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি অধিদপ্তরের এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়। এ বছর সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘ট্রান্সফর্মিং সার্ভিস টু ডিজিটাল’।

আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম বলেন, তরুণদের সামনে দেশের প্রযুক্তি খাত তুলে ধরার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, অতীতে বিপিও খাত সম্পর্কে জনগণের ধারণা ছিল না। তবে তিনবার সম্মেলন আয়োজনের পর এখন এই খাত সম্পর্কে সবাই জেনেছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিপিও শিল্পে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ে স্থানীয় ৪০ ও বিদেশি ২০ জন বক্তা বক্তব্য দেবেন। দুই দিনে ১২টি সেমিনার ও কর্মশালা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত