শ্রীলঙ্কায় বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতাহতের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।
শেখ হাসিনা নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও শোক প্রকাশ করা হয়।
উল্লেখ্য, উৎসব আর প্রার্থনার দিনে শ্রীলঙ্কায় ভয়াবহ আত্মঘাতী হামলায় মৃতের সংখ্যা ১৯০তে গিয়ে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যম নিউজফার্স্ট জানিয়েছে, সারা দিনে মোট আটটি বিস্ফোরণে আহত হয়েছেন আরও ৫০০ জন।
