আরেকটি বড় বিস্ফোরণ থেকে রেহাই শ্রীলঙ্কার

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ০৮:৪৫ এএম

ভয়াবহ আটটি বিস্ফোরণের পর আরেকটির হাত থেকে রক্ষা পেয়েছে শ্রীলঙ্কা। রোববার গভীর রাতে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমান বন্দর থেকে শক্তিশালী আইইডি বোমা উদ্ধার করে সফলভাবে নিষ্ক্রিয় করে বিমানবাহিনী।

বাহিনীর মুখপাত্র গ্রুপ ক্যাপ্টেন জিহান সেনেভিরাত্নে বলেন, আডিয়ামবালামা রাস্তার পাশে একটি প্যাকেট দেখতে পেয়ে বিমানবাহিনীর কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে সেটি নিষ্ক্রিয় করা হয়।

জিহানের ধারণা, এই বোমাটি স্থানীয়ভাবে তৈরি।

রোববার দিনের শুরুতে দেশটির খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে তিনটি গির্জা এবং তিনটি হোটেলে মোট ছয়টি বিস্ফোরণ ঘটে। পরে হয় আরও দুটি। এখন পর্যন্ত ২৬২ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরও ৫০০ জন।

বিকেলে অষ্টম বিস্ফোরণের পর ১২ ঘণ্টার কারফিউ জারি করা হয়। বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। দেশজুড়ে চলছে তল্লাশি। হামলাকারী সন্দেহে আটক করা হয়েছে সাতজনকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত