গভীর রাতে ক্যামেরা দেখে বিরক্ত আলিয়া-রণবীর

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১০:১৯ এএম

দুজনে ছিলেন বেশ ভালোই। হঠাৎ চটে গেলেন পাপারাজ্জির ক্যামেরা দেখে। তবু রেহাই মিলল না। অনেকটা ঘরোয়া পোশাকেই ছবি তুলতে হল রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে।

এই তারকা জুটির সম্পর্ক এখন প্রকাশ্য। শুরুতে কিছুটা লুকোচুরি থাকলেও দিনকে দিন তারা ঘোষণা দিয়ে কাছে আসছেন। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও তাদের দেখা মেলে।

সম্প্রতি জি সিনে অ্যাওয়ার্ডের মঞ্চে রণবীর-আলিয়ার গালে একটি আলতো চুমু এঁকে দেন। আবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে গিয়ে আলিয়া ভাট সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণের সময় মঞ্চ থেকেই সবার সামনে বলে ওঠেন, ‘আজকের রাত ভালোবাসার রাত, ওইখানে আমার বিশেষ মানুষটি বসে, আই লাভ ইউ রণবীর।’

কিন্তু গেল রাতে তারা কোথায় গিয়েছিলেন?

এনডিটিভি বলছে, ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন দুজনে। তার আগে এই রাতে ধর্মা প্রোডাকশনের অফিসে গিয়েছিলেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত