ভোট চেয়ে নিজ কণ্ঠে গান গাইলেন শাহরুখ (ভিডিও)

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১০:৫১ পিএম

ভারতের নির্বাচন উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে গান গাইলেন শাহরুখ খান। গানে গানে শাহরুখ বলেছেন, যে নিজের থেকেও দেশকে বেশি ভালোবাসেন, তাকেই ভোট দিন।

দেশবাসীকে পরামর্শ দিয়ে বলিউড বাদশা শাহরুখ বলেন, দেশ আমাদের, তাই দেশের সরকার নির্বাচন করার দায়িত্বও আমাদের। এমনটাই বলছেন বাদশা।

আর ভোটারদের এই পরামর্শ দিতে গিয়ে র‌্যাপ গান গেয়েছেন। সেই গানের কথায় ভোটারদের বিবেক জাগ্রত রেখে ভোট দেওয়ার আহ্বান জানান শাহরুখ।

কিছুদিন আগে বলিউডের তারকাদের কাছে দেশবাসীকে ভোটদানের আবেদন করার অনুরোধ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সেই ডাকে সাড়া দিয়ে  আমির খান, সালমান খান, আলিয়া ভাট, অক্ষয় কুমার, এ আর রহমান, করণ জোহর সব বেশ কিছু বলি তারকা।

তাই একটু দেরিতে হলেও সকলকে চমক দিয়ে ভোটদানে পরামর্শ দিলেন কিং খান। নিজের গলায় গাইলেন র‌্যাপ। এবার শাহরুখের এই র‌্যাপ কতোটা জনপ্রিয় হবে সেটাই দেখার অপেক্ষা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত