সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়নি বিএনপি

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১১:৪১ পিএম

সংসদে যোগদানের বিষয়ে বিএনপি সিদ্ধান্ত নেয়নি বলে দলের একাধিক নেতা দেশ রূপান্তরকে জানিয়েছেন।

সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংসদে যোগদানের বিষয়ে আলোচনা করলেও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৈঠকে স্কাইপের মাধ্যমে সংযুক্ত ছিলেন লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক শেষে রাতে দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দলের একাধিক সংসদ সদস্য।

বৈঠকে অংশ নেন ড.খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, ব্যারিস্টার মওদুদ আহমদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, সংসদে যোগ দেওয়ার বিষয়ে কোন আলোচনা হয়নি। কারণ বিএনপি সংসদে যোগ না দেওয়ার আগের সিদ্ধান্তে বহাল আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত