রোকেয়া সরণির জলাবদ্ধতা নিরসনে কমিটি

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০২:৩৫ এএম

রোকেয়া সরণির জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), মেট্রোরেল প্রকল্প এবং ওয়াসার সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে রাজধানীর উত্তরার বাংলাদেশ ক্লাবে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে তিন পক্ষের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই কমিটি গঠন করা হয়। ডিএনসিসির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সদস্যরা হলেন ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) শরিফ উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বর্জ্য ব্যবস্থাপনা) খন্দকার মাহাবুব আলম, নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-২) এনামুল কবির ও নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-৪) মোল্লাহ মোহাম্মদ নুরুজ্জামান; ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ড্রেনেজ) মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান ও সহকারী প্রকৌশলী (ড্রেনেজ) জাকির হোসেন; এবং মেট্রোরেল প্রকল্প ব্যবস্থাপক সারওয়ার উদ্দিন খান ও উপবিভাগীয় প্রকৌশলী মাহফুজুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত