জেলার রূপগঞ্জে নীলা আক্তার (৪৫) নামে এক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে ১০ লাখ টাকার হেরোইন উদ্ধার করেছে পুলিশ। কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ভোলাব তদন্তকেন্দ্রের ইনচার্জ শহিদুল আলম দেশ রূপান্তরকে জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকায় অভিযান চালায়। এ সময় নীলা আক্তারের ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে ১০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। নীলা রাজশাহীর গোদাগাড়ীর শিপু মিয়ার স্ত্রী। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
