সাভারে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০৪:০৪ এএম

পোশাককর্মী এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গত রবিবার সন্ধ্যায় পৌর এলাকার ছায়াবীথি মহল্লার একটি পরিত্যক্ত মাঠ থেকে আক্তারা বেগম (২৮) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। ঘটনার পর থেকে স্বামী মফিজুল হোসেন পলাতক।

সাভারের চাপাইন লালটেক এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া থেকে আক্তারা পার্শ্ববর্তী রেডিও কলোনি এলাকার এরিস্টোকার্ড ফ্যাশন লিমিটেড কারখানায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।

সাভার মডেল থানার এসআই নাজমুল হক জানান, গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মফিজুল তাকে হত্যা করে পালিয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা হয়েছে। দিনাজপুরের পার্বতীপুর থানার হাতিপাড়া গ্রামের মফিজুলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত