গরমে জলবসন্ত হলে

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০৯:৩৭ পিএম

জলবসন্ত তথা ‘চিকেন পক্স’ অত্যন্ত সংক্রামক একটি রোগ যা হয়ে থাকে ‘ভেরিসেলা জোস্টার’ ভাইরাস দ্বারা। প্রচ- গরম, অস্বস্তিকর পরিবেশ, শুষ্ক আবহাওয়াতে ভাইরাসটির আক্রমণ বেশি হয়। ছোট-বড়, নারী-পুরুষ সবাই এ রোগে আক্রান্ত হতে পারেন।

কীভাবে রোগ ছড়ায়?

# বাতাসের মাধ্যমে।

# আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি বা কাপড়-চোপড় থেকে

# আক্রান্ত ব্যক্তির শরীরের ফোসকা ফেটে গিয়ে তা থেকে নিঃসৃত পদার্থ অন্যের সংস্পর্শে এলে এ রোগ সংক্রমিত হতে পারে।

 

লক্ষণ

শুরুতে জ্বর, শরীর ম্যাজ ম্যাজ করা

ক্ষুদামন্দা

মাথাব্যথা

মাঝে মধ্যে মৃদু পেটে ব্যথা

এমনকি কিছুটা সর্দি-কাশিও হতে পারে।

শরীরে ঘামাচির মতো উঠে যা ক্রমশ বড় হয়ে ভেতরে পানি জমতে থাকে

হঠাৎ করে রোগীর শরীর খুব দুর্বল হয়ে পড়ে।

করণীয়

যেহেতু এ রোগে খাওয়ার রুচি কমে যায় তাই প্রয়োজন বাড়তি যতেœর। যেহেতু রোগটি ছোঁয়াচে তাই ব্যবহৃত পোশাক, কাঁথা, বিছানার চাদর, শোবার ঘর ও অন্যান্য জিনিসপত্র পরিষ্কার-পরিচ্ছন্ন ও আলাদা করে রাখুন। জল বসন্ত হলে শরীরে দাগ হয়ে যায়। তাই এই সময়টাতে ডাবের পানি খুব উপকারী। দাগের মধ্যে ডাবের পানি পরিষ্কার তুলা দিয়ে লাগিয়ে রাখুন। হাল্কা সুতির ঢিলেঢালা পোশাক পরুন।

খাবার এ রোগে খাবারের কোনো বাধ্যবাধকতা নেই। মাছ, মাংস, দুধ, ডিম, শাক-সবজি সবই খেতে পারবে। তবে যেসব খাবার অ্যালার্জির কারণÑ চিংড়ি, ইলিশ মাছ, গজার মাছ, বেগুন, পুঁইশাক না খাওয়াই ভালো। দিনে কম করে হলেও ৮ গ্লাস পানি খেতে হবে।

 

জটিলতা

এ রোগে নানান জটিলতা দেখা দিতে পারে তার মধ্যে ত্বকের সংক্রমণ, স্কারলেট জ্বর, নিউমোনিয়া, জয়েন্ট আর্থ্রাইটিস, মস্তিষ্ক ও কিডনির প্রদাহ, পাতলা পায়খানা এমনকি হৃৎপি-ের জটিলতা দেখা দিতে পারে। গর্ভবতী মায়ের ক্ষেত্রে আগত সন্তান বিকলাঙ্গ হতে পারে।

 

চিকিৎসা

জলবসন্ত তথা চিকেন পক্সের প্রাথমিক চিকিৎসা হচ্ছে ফুসকুড়ি না শুকানো পর্যন্ত রোগীকে আলাদা করে রাখতে হবে। জ্বরের জন্য প্যারাসিটামল দেওয়া যেতে পারে। চুলকানির জন্য নিয়মিত গোসল, কুল কম্প্রেশন দেওয়া যেতে পারে। প্রয়োজনে অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে, তবে মনে রাখতে হবে নখ দিয়ে যাতে জোরে ঘষে না চুলকায় এতে সংক্রমণ বাড়তে পারে।

         

ডা. এস. এম আশিকুর রহমান

এম.বি.বি.এস (সি.ইউ), সিএমইউ (আল্ট্রা)

এক্স মেডিকেল অফিসার

এনাম মেডিকেল কলেজ হাসপাতাল

 মেডিকেল অফিসার, ঢাকা মনোরোগ ক্লিনিক

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত