প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ২০১৮-১৯ আসরে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা হাই স্কুল। গতকাল জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে বগুড়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজকে
৩ উইকেটে হারিয়েছে কুমিল্লা হাই স্কুল। প্রথমে ব্যাট করে ১১১ রানে গুটিয়ে যায় বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ। জবাবে ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে কুমিল্লা হাই স্কুল।
আবু বকরের ৩৮ বলে ৪৯ রানের ইনিংসে জয়ের ভিত পায় কুমিল্লা হাই স্কুল। ফলে প্রথম অংশগ্রহণেই শিরোপা জেতে দলটি।
