ড্রোনে করে ঘরে খাদ্য ও ওষুধ পৌঁছে দেবে গুগল উইং

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ০২:১৮ পিএম

যুক্তরাষ্ট্রে ড্রোনের করে পণ্য হোম ডেলিভারি দিতে পারবে গুগলের অঙ্গপ্রতিষ্ঠান উইং। আলফাবেট ইনকর্পোরেটেডের পণ্য সরবরাহের প্রতিষ্ঠানটিকে এ খাতে প্রথম অনুমোদন দিল মার্কিন অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

বিবিসি জানায়, এখন থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে ভার্জিনিয়ায় কয়েক মাসের মধ্যে ড্রোনের মাধ্যমে পণ্য সরবরাহ করতে পারবে উইং।

অনুমোদনের জন্য প্রমাণিত হয় যে, যে গাড়ি করে পণ্য সরবরাহের চেয়ে ড্রোন ব্যবহার করলে পথচারীদের জন্য ঝুঁকি কমায়।

উইং কর্তৃপক্ষ জানায়, ড্রোনের মাধ্যমে তারা স্থানীয় মার্কেট থেকে খাবার এবং ওষুধ হোম ডেলিভারি দিতে পারবে।

এ ক্ষেত্রে ড্রোন ব্যবহারের জন্য আরও কয়েকটি হোম ডেলিভারি প্রতিষ্ঠান অনুমোদনের অপেক্ষায় আছে। তবে যুক্তরাষ্ট্রে ড্রোনের মাধ্যমে পণ্য সরবরাহে উইং-ই প্রথম অনুমোদন পেল।

অনুমোদনের ক্ষেত্রে ড্রোন ব্যবহারকে ‘এয়ারলাইন’ হিসাবে সাব্যস্ত করেছে মার্কিন অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

চার্টার্ড ফ্লাইট, কার্গো পরিবহন এবং স্বল্প দূরত্বের ব্যক্তিগত বিমানের অনুমোদনে যে নীতিমালা অনুসরণ করা হয়, এ ক্ষেত্রেও সেটি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত