প্রিমিয়ার লিগের দ্রুততম গোল শেনের

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০১:৩৪ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে দ্রুততম গোলের রেকর্ড হলো মঙ্গলবার। সাউদাম্পটন স্ট্রাইকার শেন লং ম্যাচের সপ্তম সেকেন্ডে গোল করেন। এতে টটেনহ্যাম স্ট্রাইকার ল্যাডলি কিংয়ের ২০০০ সালের রেকর্ড ভেঙেছেন শেন। অবশ্য দিন শেষে ওয়াটফোর্ডের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে থামতে হয় তার দলকে। ম্যাচের দুটি গোল হয়ে প্রথম ও শেষ মিনিটে। অর্থাৎ একটি গোল হয়েছে প্রথম মিনিটে (সপ্তম সেকেন্ড) আর পরেরটি ৯০ মিনিটে। এ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার ১৬তম সাউদাম্পটনের শঙ্কা পুরোপুরি কাটেনি। আগামী মৌসুমে লিগে থাকতে হলে বাকি তিন ম্যাচে একটি জয় নিশ্চিত করতে হবে তাদের।

প্রিমিয়ার লিগে আগের দ্রুততম গোলটি ছিল ম্যাচ শুরুর ৯.৯ সেকেন্ডে। ২০০০ সালে ব্রাডফোর্ডের বিপক্ষে ল্যাডলি ওই রেকর্ড গড়েছিলেন। ১৯ বছর পর তার রেকর্ডটি ভাঙল।

দিনের অন্য ম্যাচে অল্পের জন্য পয়েন্ট হারানো থেকে বেঁচে গেছে টটেনহ্যাম। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে এক গোলে জিতেছে তারা। এই একটি গোল আবার এসেছে ম্যাচের ৮৮ মিনিটে। নির্ধারিত সময়ের ২ মিনিট আগে ক্রিশ্চিয়ান এরিকসেন গোলটি করেন। নিজেদের নতুন স্টেডিয়ামে সব টুর্নামেন্ট মিলিয়ে চার ম্যাচে শতভাগ জয় বজায় রাখল দলটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত