স্টেজে ব্যস্ত বড় পর্দার তারকারা

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০১:০৯ এএম

ঢালিউডে প্রতি বছরই সিনেমা নির্মাণের সংখ্যা কমছে। সেই সঙ্গে বাড়ছে শিল্পীর সংখ্যাও। তারমধ্যে আবার বড় বাজেটের সিনেমা হচ্ছে হাতেগোনা। ফলে জনপ্রিয় শিল্পীদের হাতেও খুব বেশি সিনেমা নেই। তবে তারা বসে নেই। ভক্তদের মন জয় করতে তারা কোনো কমতি রাখতে চান না। তাইতো রুপালি পর্দার বাইরে একেবারে দর্শকের হাতের নাগালে চলে যাচ্ছেন তারা। অংশ নিচ্ছেন রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের স্টেজ শোতে।

এই যেমন গত ২৩ এপ্রিল জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মম ইন বগুড়া’তে অনুষ্ঠিত হয় হাইডেলবার্গ সিমেন্টের আয়োজনে ‘আপনজন ২০১৯’ অনুষ্ঠান। উত্তরবঙ্গের ২ হাজারের অধিক ব্যবসায়িক সহযোগীদের নিয়ে এই অুনষ্ঠানে নাচের তালে মঞ্চ মাতান সুপারস্টার শাকিব খান, পূর্ণিমা, মাহিয়া মাহি এবং বিদ্যা সিনহা সাহা মিম। শাকিব খান বলেন, ‘এটা আমার ২য় বারের মতো করপোরেট কোম্পানির অনুষ্ঠানে পারফর্ম করা।’ পুরো অনুষ্ঠানে তারকাদের নৃত্য পরিচালনা করেন ঈগলস্ ডান্স কোম্পানির কর্ণধার তানজিল আলম। তিনি বলেন, ‘শাকিব ভাইকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা বরাবরই খুব ভালো। ভবিষ্যতে তাকে নিয়ে আরও মনোমুগ্ধকর পারফরমেন্স দর্শকদের উপহার দিতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত