৫৭ কোটি টাকা ঋণ পিকেএসএফের

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০১:২৫ এএম

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ১১টি সহযোগী সংস্থাকে ৫৭ কোটি টাকা ঋণ বিতরণ করেছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের (এসইপি) আওতায় এই ঋণ দেওয়া হয়েছে। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের মাধ্যমে সারা দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের পরিবেশসম্মত টেকসই ক্ষুদ্র উদ্যোগে পরিণত করতে বিশ্বব্যাংক ১১ কোটি ডলার অর্থায়ন করছে।

গতকাল রাজধানীর আগারগাঁওয়ের পিকেএসএফ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসইপির আওতায় ১১টি বেসরকারি সংস্থাকে ৫৭ কোটি টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত