বাঁচাও হকি পরিষদের লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০২:০৮ এএম

২৯ এপ্রিল বাংলাদেশ হকি ফেডারেশনের বহুল প্রতীক্ষিত নির্বাচনকে সামনে রেখে সরব হকি অঙ্গন। দুটি পরিষদ ব্যস্ত নির্বাচনের শেষ সময়ের হিসাব-নিকাশ নিয়ে। এর মধ্যেই গতকাল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে আবদুর রশিদ সিকদার ও এ কে এম মমিনুল হক সাঈদ নেতৃত্বাধীন বাঁচাও হকি পরিষদ। যেখানে তারা ফেডারেশনের ভবিষ্যৎ কর্মকা- সাজিয়েছে ২০২৬ হকি বিশ্বকাপকে লক্ষ্য রেখে। রাজধানীর একটি হোটেলে এই পরিষদের পরিচিতিও করে দেওয়া হয় হকি অঙ্গনের মানুষের সঙ্গে। যেখানে উপস্থিত হয়েছিলেন সাবেক বেশ কজন তারকা হকি খেলোয়াড় এবং সংগঠক।

ইশতেহার পাঠ করে শোনান সাধারণ সম্পাদক প্রার্থী মমিনুল হক সাঈদ। তিনি বলেন, হকির বর্তমান নাজুক অবস্থা ফেরাতে আমরা গঠন করেছি বাঁচাও হকি পরিষদ। আমরা নির্বাচিত হলে ফেডারেশনের সব কর্মকা-ই থাকবে আগামী ২০২৬ বিশ্বকাপ এবং ২০২৫ এশিয়া কাপের সেমিফাইনালকে লক্ষ্য রেখে।’

ঢাকার নিয়মিত আয়োজনগুলোর পাশাপাশি তারা একটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের কথাও উল্লেখ করেছেন ইশতেহারে। পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক আসর আয়োজন করতে চায় এই পরিষদ। ঢাকার খেলার পাশাপাশি সারা দেশে হকি খেলা নিয়মিতকরণের উদ্যোগের কথাও উল্লেখ রয়েছে এই পরিষদের ইশতেহারে। বিভাগীয় পর্যায়ে হকি টার্ফ বসানোর উদ্যোগ নেওয়া, বর্ষপঞ্জি ঘোষণা এবং বার্ষিক সাধারণ সভা প্রতি বছর আয়োজনের প্রতিশ্রতি দিয়েছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত