এক চার্জে ১২০ কিমি চলবে এই ইলেকট্রিক সাইকেল

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০১:২১ পিএম

হিমো ব্র্যান্ডের অধীনে নতুন ইলেকট্রিক সাইকেল নিয়ে আসছে চীনা প্রতিষ্ঠান শাওমি। বলা হচ্ছে, ‘হিমো টিওয়ান’ এক চার্জে ১২০ কিমি রাস্তা চলবে।

চীনের স্থানীয় বাজারে শাওমি হিমো টিওয়ানের দাম ২,৯৯৯ ইয়েন। বাংলাদেশি টাকায় সাড়ে ৩৭ হাজার টাকার মতো। তবে ৪ জুন চীনে বিক্রি শুরু হতে যাওয়া সাইকেলটি আন্তর্জাতিক বাজারে কবে আসবে জানা যায়নি।

এই ইলেকট্রিক সাইকেলে থাকছে ৯০ মিলিমিটার চওড়া টায়ার। থাকছে মাল্টি ফাংশন কম্বিনেশান সুইচ ও ডিজিটাল ডিসপ্লে।

জানা গেছে, এর ব্যাটারি ১৪ হাজার এমএএইচ ক্ষমতাসম্পন্ন। ১৪এএইচ ও ২৮ এএইচ শক্তিতে চার্জে যথাক্রমে ৬০ কিমি ও ১২০ কিমি চলবে। তবে সর্বোচ্চ গতি সম্পর্কে কোন মন্তব্য করেনি শাওমি।

এতে স্কুটারে থাকছে ফ্রন্ট সাসপেনশান ফর্ক, ডুয়াল তিয়ার সাসপেনশন, সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক ও পেছনের চাকায় ড্রাম ব্রেক। সাড়ে ৪ মিটার দূরত্বে এই ইলেকট্রিক সাইকেলের ব্রেক কাজ করবে। থাকছে একটি শক্তিশালী হেডলাইট।

হিমো টিওয়ানের ওজন ৫৩ কেজি। পাওয়া যাবে লাল, ধূসর ও সাদা রঙে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত