ইতিহাস গড়ল কোরিয়ান তরুণীদের ব্যান্ড

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১১:২৫ পিএম

ইউটিউবে নতুন রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়ার তরুণীদের পপ ব্যান্ড ব্ল্যাংকপিংক। দ্রুততম সময়ে ১০ কোটি বার দেখা হয়েছে এমন মিউজিক ভিডিওর তালিকায় শীর্ষস্থান দখল করেছে তাদের ‘কিল দিস লাভ’। এত দিন দক্ষিণ কোরিয়ার র‌্যাপার সাইয়ের ‘জেন্টেলম্যান’ গানের কাছে এই রেকর্ড ছিল। জানা গেছে, ১০ কোটির মাইলফলক স্পর্শ করতে ‘কিল দিস লাভ’ সময় নিয়েছে মাত্র দুই দিন ১৪ ঘণ্টা। প্রথম ২৪ ঘণ্টায় এটি দেখা হয় ৫ কোটি ৬৭ লাখ বার। এর মাধ্যমে তারা ভেঙে দিয়েছে আরেকটি রেকর্ড। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশিবার দেখা ভিডিও এখন এটাই। এর আগে আরিয়ানা গ্র্যান্ডের ‘থ্যাংক ইউ, নেক্সট’ প্রথম স্থান ধরে রেখেছিল।

ব্ল্যাংকপিংক ব্যান্ডটি গড়ে ওঠে ২০১৬ সালে। ওই বছরের আগস্টে বের হয় তাদের প্রথম অ্যালবাম ‘স্কয়ার ওয়ান’। গত বছর প্রকাশিত সিঙ্গেল ‘ডুড-ডু ডুড-ডু’ মার্কিন টপচার্টে সাড়া জাগায়। ইউটিউবে কোরিয়ান কোনো ব্যান্ডের সবচেয়ে বেশিবার দেখা ভিডিও ছিল এটাই। দলটির চার সদস্য হলেন জিশু, জেনি, রোজ ও লিসা।

ইউটিউবে প্রথম ২৪ ঘণ্টায় রেকর্ড গড়া ভিডিও

১. কিল দিস লাভ (ব্ল্যাংকপিংক), ৫ কোটি ৬৭ লাখ, ২. থ্যাংক ইউ, নেক্সট (আরিয়ানা গ্র্যান্ড), ৫ কোটি ৫৪ লাখ, ৩. আইডল অফিসিয়াল (বিটিএস) ৪ কোটি ৫৯ লাখ, ৪. লুক হোয়াট ইউ মেড মি ডু (টেইলর সুইফট), ৪ কোটি ৩২ লাখ ও ৫. কিলশট (এমিনেম), ৩ কোটি ৮১ লাখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত