বিড়ালের খুলি জমা দিলেই মিলবে পুরস্কার!

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ০৭:০৭ পিএম

অস্ট্রেলিয়ায় সাধারণ মানুষের অন্যতম শত্রু হয়ে দাঁড়িয়েছে বিড়াল। প্রাণীটির বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে দ্বীপ রাষ্ট্রটি।

সিএনএন জানায়, অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার এক-চতুর্থাংশের সমান ভবঘুরে বিড়াল। এসব বন্য প্রাণীর অত্যাচারে রীতিমতো অতিষ্ঠ দেশটির জনগণ। যখন তখন খাবারের সন্ধানে হানা দেয় বাড়িঘরে।

ফলে ২০২০ সালের মধ্যে সরকার ২০ লাখ বিড়াল মেরে ফেলতে চায়। ইতোমধ্যে বিড়ালের খুলির জন্য অনেক স্থানীয় প্রশাসন পুরস্কারও ঘোষণা করেছে।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ড ঘোষণা করে,  প্রতিটি বিড়ালের খুলির জন্য ১০ অস্ট্রেলীয় ডলার দেওয়া হবে। তবে প্রাণী অধিকার বিষয়ক সংগঠনদের মতে, এমন সিদ্ধান্ত ‘নিষ্ঠুর’।

শুধু অস্ট্রেলিয়াই নয়, পার্শ্ববর্তী নিউজিল্যান্ডেও এ সমস্যা প্রকট হয়ে দাঁড়িয়েছে। দেশটির একজন পরিবেশবিদের মতে, ভবঘুরে বিড়ালমুক্ত দেশ গড়ে তোলা উচিত। শুধু পোষা ও নিয়ন্ত্রিত বিড়ালরাই থাকতে পারবে এতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত