ফেনী সদরের পাঁছগাছিয়ার কাসিমপুরে গতকাল শনিবার ফেনী লংকা পাওয়ারের মেশিনারিজ ইঞ্জিন কমিশনিং উদ্বোধন করেন ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান। শ্রীলঙ্কার লাকধানভি লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান এটি।
লাকধানভির কান্ট্রি ডিরেক্টর ইউ গামিনী সারথ, কান্ট্রি ম্যানেজার থমকা থিম্বিরিপোলা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি কে এম এনামুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী, ফেনী পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরের জামান চৌধুরী, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক এ সময় উপস্থিত ছিলেন।
২০১০ সালে বাংলাদেশে যাত্রা শুরু লাকধানভির। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি দুটো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনে সক্ষম হয়েছে। একটি কুমিল্লায় (৫২ দশমিক ২ মেগাওয়াট) অন্যটি নাটোরে (৫২ দশমিক ২ মেগাওয়াট)। বর্তমানে বাংলাদেশ জাতীয় গ্রিডে ১১৪ মেগাওয়াট সংযোজনের জন্য ফেনী লংকা পাওয়ার কাজ করছে। বিপিডিবির সঙ্গে চুক্তির আওতায় চলতি বছরের ১৯ সেপ্টেম্বরের মধ্যে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ফেনী লংকা পাওয়ার গতকাল তাদের প্রথম ইঞ্জিন স্থাপনের কাজ শুরু করেছে।
