পরিবারে কখন জানাবেন সম্পর্কের কথা

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১১:৩৯ পিএম

জীবনে কখনো প্রেমে পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। অন্য সবাইকে জানানো খুব সহজ হলেও পরিবারকে জানানোই হয়ে যায় সব থেকে কঠিন কাজ। কিন্তু কখন জানাবেন সেই কথা আর কীভাবেই বা জানাবেন?

 যখন দুজনেই শতভাগ নিশ্চিত হবেন যে আপনারাই হবেন একে অপরের জীবনসঙ্গী তখনই জানানোর সিদ্ধান্ত নিন। তার আগে নয়। আগে নিজেরা মনস্থির করুন আপনার প্রেমিক বা প্রেমিকা কি সেই মানুষ যাকে আপনি খুঁজছেন।

 আগে সঙ্গীকে জানাবেন আপনার পদক্ষেপের কথা তারপর পরিবারে জানাবেন। কারণ দেখা গেল বাবা-মা আপনার সঙ্গীর সঙ্গে কথা বলতে চাইছেন। আর আপনার সঙ্গী আগে থেকে কিছুই জানে না। ফোন ধরে যাতে অপ্রস্তুত না হতে হয় তাই আগে তাকে জানান।

 সম্পর্ক নিয়ে বা সঙ্গীকে নিয়ে পরিবার থেকে অনেক প্রশ্ন আসতে পারে। সেগুলো মোকাবিলা করার জন্য নিজেকে প্রস্তুত করেই তবে পরিবারে জানানো উচিত।

 জীবনের গুরুত্বপূর্ণ এই কথাটি কখন বলবেন তার জন্যও দরকার একটি আদর্শ সময়। এমন একটি সময় বেছে নিন যখন অভিভাবকরা হাসিখুশি অবস্থায় থাকবে। যখন তারা মানসিক চাপে থাকে তখন এই কথাগুলো বলা উচিত নয়।

 সব পরিবারে হয়তো বাবা-মায়ের সঙ্গে সন্তানদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে না। বাবা যদি কঠিন হয় তাহলে মাকে বেছে নিন আপনার সঙ্গীর কথা বলার জন্য। যদি মাকে বলতে না পারেন তাহলে বড় বোন বা এমন কাউকে বেছে নিন যার সঙ্গে আপনার ভালো সম্পর্ক।

 বাবা-মা আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ

অংশ। আর যিনি আসতে চলেছেন আপনার জীবনে

সেও তাই। তাই অভিভাবকদের চাপ দেবেন না। তাদের সময় দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত