দায়িত্বে অবহেলা ও অফিস সময়ে অনুপস্থিত থাকায় নড়াইল সদর হাসপাতালের চার চিকিৎসককে শাস্তিস্বরূপ ওএসডি করা হয়েছে। গতকাল রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়। তারা হলেন, নড়াইল সদর হাসপাতালের ডা. মো. শওকত আলী, জুনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি। তাকে পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। ডা. মো. রবিউল আলম, জুনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি; ডা. মো. আখতার হোসেন, সিনিয়র কনসালটেন্ট, সার্জারি, ডা. এ এস এম সায়েম, মেডিকেল অফিসার। তাদের সবাইকে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে।
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা বৃহস্পতিবার নড়াইল আধুনিক সদর হাসপাতালে ঝটিকা সফর করেন। এরপর পুরো হাসপাতালে অব্যবস্থাপনা দেখে ক্ষিপ্ত হন তিনি। সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে।
