সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এবং সড়ক ও জনপথে শৃঙ্খলা আনয়নে গঠিত কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। গতকাল রবিবার গণভবনে প্রধানমন্ত্রীর কাছে কমিটির চেয়ারম্যান ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ প্রতিবেদন হস্তান্তর করেন।
জাতীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ও নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন এ সময় উপস্থিত ছিলেন। সরকার সড়ক ও জনপথে যথাযথনির্দেশনা এবং শৃঙ্খলা আনয়নসহ সারা দেশের সড়ক দুর্ঘটনা যাচাইয়ের জন্য ১২ ফেব্রুয়ারি ১৫ সদস্যের একটি কমিটি গঠন করে।
